ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওরস চলাকালে সিলেটের শাহপরান মাজারে হামলা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮৩৫ বার পঠিত

সিলেটের হজরত শাহপরান (রা.)-এর মাজারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার (০৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ওরস চলাকালে হামলার এ ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।

ওসি জানান, সোমবার (০৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালায়। তখন মাজারে ওরস চলছিল। দুর্বৃত্তরা মাজারে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তদের আটকাতে গেলে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন।

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় কারা জড়িত তা এখনও চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ওরস চলাকালে সিলেটের শাহপরান মাজারে হামলা

আপডেটঃ ১২:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪