ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুকে হত্যাচেষ্টা ইরানের, এক ইসরায়েলি গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮৩২ বার পঠিত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এ পরিকল্পনার পেছনে ইরান জড়িত বলে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ইসরায়েলি গোয়েন্দাদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায়, গ্রেপ্তার ব্যক্তি একজন ব্যবসায়ী। তুরস্কের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। নেতানিয়াহু, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট অথবা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে হত্যার জন্য অভিযুক্ত ব্যক্তি ইরানের দুটি বৈঠক করেন। এক বিবৃতিতে শিন বেট ও ইসরায়েলি পুলিশের এক যৌথ বিবৃতিতে বলা হয়, গত মাসে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত সপ্তাহে শিন বেট জানায়, লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ সাবেক ইসরায়েলি সেনাপ্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালনকে হত্যার চেষ্টা করেছিল। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

নেতানিয়াহুকে হত্যাচেষ্টা ইরানের, এক ইসরায়েলি গ্রেপ্তার

আপডেটঃ ০৪:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪