ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে অভিযানকালে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯৫৮ বার পঠিত

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা তানজিম ছরোয়ার নির্জন নিহত হয়েছেন। তিনি ৩৯ এসটি ব্যাটালিয়নের সদস্য এবং ৮২তম লং কোর্সের বিএ-১১৪৫৩ নম্বর অফিসার ছিলেন।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল (৩৯ এসটি বিএন) সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। সন্ত্রাসীরা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করলে, লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন।

এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হলে রামু সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে ভোর ৫টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের মতে, লেফটেন্যান্ট তানজিমের শরীরে ছুরিকাঘাতের পাঁচটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। নিহত তানজিম ছরোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মন্জুর কাদের ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

কক্সবাজারে অভিযানকালে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

আপডেটঃ ১২:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪