ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে রাতভর ইসরাইলের বিমান হামলা, নিহত ৪৬

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ৮১৬ বার পঠিত

লেবাননে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। আর তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার (০২ অক্টোবর) রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর আল-জাজিরার।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরাইলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে।

এদিকে ইসরাইলি বাহিনী বলছে, আজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০ টি মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরাইলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

ইসরাইলে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। এতে দুই ঘণ্টার কম সময় নেয়া হয়েছে। এই রকেটগুলোর বেশির ভাগই ইসরাইলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এ ছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট।

এছাড়া, ইসরাইল গাজায় আক্রমণ জোরদার করেছে। এতে একটি এতিমখানাসহ আশ্রয়কেন্দ্র এবং স্কুলগুলোতে পৃথক হামলায় কয়েক ডজন নিহত হয়েছেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

লেবাননে রাতভর ইসরাইলের বিমান হামলা, নিহত ৪৬

আপডেটঃ ০২:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪