ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার ৫০ হাজার টাকা করে পাবে: শিশু বিষয়ক উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • / ৯২০ বার পঠিত

আন্দোলনে ১০৫ জন শিশু নিহত হয়েছে। তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ।

আজ রোববার (০৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

শারমিন মুরশিদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ১০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে।

এ সময় সরকারি সব প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা।

এ ছাড়া ইউনিসেফের পর্যবেক্ষণ বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের ১ কোটি ২০ লাখ সুবিধাভোগীর যে তালিকা প্রণয়ন হয়েছে, তার ৪৩ শতাংশ ত্রুটিপূর্ণ বলেও জানান শারমিন মুরশিদ।

তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সুবিধাভোগীর ৪৩ ভাগ এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। বিশ্বব্যাংক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ত্রুটিমুক্ত করার পরামর্শ দিয়েছে। সরকার এটি আমলে নিয়ে কাজ করছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার ৫০ হাজার টাকা করে পাবে: শিশু বিষয়ক উপদেষ্টা

আপডেটঃ ০৬:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪