ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় ঘিরে যতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ৮৮৭ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১১ দিন বন্ধ থাকবে স্কুল ও কলেজ। এরমধ্যে ৯ দিন ছুটি এবং মাঝে শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ রয়েছে। আর অফিস-আদালত ছুটি থাকছে ৩দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য বলছে, শারদীয় দুর্গা পূজার ছুটি শুরু হবে আগামী ৯ অক্টোবর। যা চলবে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে পরবর্তী দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২০ অক্টোবর থেকে। এর মধ্যে ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ফাতেহা ই ইয়াজদাহম এর ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা ছুটি ১৬ অক্টোবর।

এদিকে শারদীয় দুর্গাপূজা ও সপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর রোববার। তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটি থাকবে।

তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব নিয়মকানুনে নিয়ন্ত্রিত হয় বা যেসব চাকরি সরকারিভাবে অত্যাবশ্যক তাদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন। সেক্ষেত্রে সে সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দুর্গাপূজায় ঘিরে যতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ

আপডেটঃ ০৪:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪