ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি থেকে মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ের গুঞ্জন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ৮৭৭ বার পঠিত

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলতি সিরিজই হতে পারে তার শেষ টি-টোয়েন্টি সিরিজ। দিল্লির দ্বিতীয় টি-টোয়েন্টিকে সামনে রেখে আজকের সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেয়ার গুঞ্জন রয়েছে সাইলেন্ট কিলারের।

তবে এ ব্যাপারে রিয়াদের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলে আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচের পরে কিংবা আগে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় রিয়াদের। গত ১৭ বছরে ১৩৯টি ম্যাচ খেলে দুই হাজার ২৯৫ রান ও ৪০ উইকেট নেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেট তার গড় ২৩.৪৮। ৪৩টি টি-টোয়েন্টি খেলা রিয়াদ অধিনায়ক ছিলেন ২০ ম্যাচে। ২০২১ সালে তার নেতৃত্বে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ।

এর আগে, বিসিবির বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে রিয়াদের অবসরের ব্যাপারে বলা হয়েছে। তবে বিসিবি জানিয়েছে, রিয়াদের এরকম সিদ্ধান্তের ব্যাপারে তাদের জানানো হয়নি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

টি-টোয়েন্টি থেকে মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ের গুঞ্জন

আপডেটঃ ১২:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪