ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ল হিজবুল্লাহ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ৮১৯ বার পঠিত

এক বছর পার করলো গাজা যুদ্ধ। দখলদার ইসরায়েলের এই এক বছরের আগ্রাসনে ধ্বংসপ্রায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটি। ইসরায়েলি সেনাদের হামলার তীব্রতা এবং তাতে ফিলিস্তিনিদের মৃত্যু কমে এলেও এখন সেখানে মানুষ মারা যাচ্ছে ক্ষুধা-তৃষ্ণায় আর ওষুধের অভাবে। এরপরও থেমে নেই আগ্রাসন। হামাস নির্মূলের অজুহাতে ইসরায়েলি এই আগ্রাসনে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ দিয়ে যাচ্ছে তাদের পশ্চিমা মিত্ররা। যার ফলস্বরূপ, ইসরায়েলি আগ্রাসনের বিস্তৃতি ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। গাজার পর এবার তাদের মূল টার্গেটে পরিণত হয়েছে লেবানন। এর পাশাপাশি ইয়েমেন, সিরিয়া ও ইরানের বিরুদ্ধেও অস্ত্রের দাপট দেখিয়ে চলেছে দখলদার রাষ্ট্রটি।

লেবাননের রাজধানী বৈরুতের আশপাশের এলাকায় রাতভর এমন হামলা চালায় ইসরায়েলী বাহিনী। আইডিএফ বলছে, এক ঘণ্টায় হিজবুল্লাহ’র ১২০টি স্থাপনায় শতাধিক বিমান হামলা চালিয়েছে তারা। লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের উত্তর-পশ্চিমে বেশ কয়েকটি শহরে ঘোষণা করেছে নতুন সামরিক জোন। বন্ধ করে দেয়া হয়েছে জনসাধারণের চলাচল।

লেবাননের পাশাপাশি উত্তর গাজায়ও হামলা জোরদার করেছে ইসরায়েল। এরইমধ্যে জাবালিয়া শরণার্থী ক্যাম্পসহ গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। নতুন করে সেখানে স্থল অভিযান শুরু করেছে নেতানিয়াহু বাহিনী।

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছে ৩৯ ফিলিস্তিনি। লেবাননেও বাড়ছে হতাহতের সংখ্যা। গাজা যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে ১ হাজার ৪শ’রও বেশি মানুষ। বাস্তুচ্যুত অন্তত ১২ লাখ।

এদিকে, পাল্টা রকেট হামলা চালাচ্ছে হামাস ও হিজবুল্লাহ। সোমবার (০৭ অক্টোবর) ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ১৭৫টি রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তেল আবিবের কাছে একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতেও হামলার দাবি করেছে তারা। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছরে ৪২ হাজার মানুষের মৃত্যু ও ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভের ঝড় উঠলেও বরাবরের মতো তা উপেক্ষা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জাতির উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ল হিজবুল্লাহ

আপডেটঃ ০২:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪