ঢাকা
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
লেবাননও গাজার মত ধ্বংসস্তূপে পরিণত হবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০১:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৯২৭ বার পঠিত
লেবাননও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার মত ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া লেবাননের জনগণকে হিজবুল্লাহকে বিতাড়িত করতে আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার (০৯ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, লেবাননের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘একটি দীর্ঘ যুদ্ধে পতিত হওয়া থেকে বাঁচানোর এবং গাজার মত ধ্বংস ও দুর্ভোগের দিকে যাওয়ার আগে আপনাদের কাছে লেবাননকে বাঁচানোর একটি সুযোগ রয়েছে।
ভাষণে হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে ইসরায়েল হত্যা করেছে বলে দাবি করেন নেতানিয়াহু। তার দাবি, হিজবুল্লাহ বহু বছর ধরে যেমন দুর্বল ছিল, এখন তার চেয়েও বেশি দুর্বল।
ট্যাগঃ
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননও গাজার মত ধ্বংসস্তূপে পরিণত হবে হুঁশিয়ারি নেতানিয়াহুর হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর










