ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
- আপডেটঃ ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৮৩১ বার পঠিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় এক হাজার ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার (০৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর ফলে, চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ জনে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ হাজার ৮২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪২৭ জন।
এ ছাড়া ঢাকা বিভাগে ২০৮ জন, ময়মনসিংহে ৩২ জন, চট্টগ্রামে ১৩১ জন, খুলনায় ৮০ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ৮৬ জন, রংপুর বিভাগে ৭ এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি রয়েছেন ৩ হাজার ৪৭৫ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১ হাজার ৭৩৭ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৩৮ জন।










