ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / ৮৯৩ বার পঠিত

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের মল্লিকপুর এলাকায় ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সরা গ্রামের মৃত সাফাত গাজীর ছেলে বাক্কার (৫৫) ও একই উপজেলার দাবাখালী গ্রামের ইচ্ছা মোরলের ছেলে বাবু (৪০)।

পুলিশ জানায়, ঢাকা থেকে ঝিনাইদহগামী ‘ঝিনাইদহ পরিবহন’ ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী ‘গ্রিন এক্সপ্রেস’ নামে দুটি বাসের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০

আপডেটঃ ০১:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪