ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরছেন সাকিব খেলবেন বিপিএলও

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / ৯৫১ বার পঠিত

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দেশে ফিরছেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে বিপিএলের ১১তম আসরেও অংশ নেবেন তিনি। এবারের বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলবেন সাকিব। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিয়ারেন্স পাওয়ার পরই সাকিবকে চুক্তিতে যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে চিটাগাং কিংসের মালিক সাব্বির জানান, তারা সাকিবের খেলার জন্য সব ক্লিয়ারেন্স পেয়েছেন। বাংলাদেশে খেলার অনুমতি নিশ্চিত হওয়ার পরই তার সঙ্গে চুক্তি করেছেন। সেই সঙ্গে রংপুরের সাথেও আলোচনা করে কোনো চুক্তিগত জটিলতা নেই সেই বিষয়েও নিশ্চিত হওয়া গেছে। সব দিক থেকেই সবুজ সংকেত পাওয়ার পরই তারা সাকিবকে দলে নিয়েছে। তাদের আশা, সাকিবের অংশগ্রহণে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, সাকিব যুক্তরাষ্ট্রে থাকায় নিলামে উপস্থিত ছিলেন না, তবে দল গঠনে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছে তিনি। আমরা তার দেওয়া পরামর্শ অনুযায়ী নিলামে অংশ নিয়েছি। সম্মিলিত পরিকল্পনায় দল সাজাতে পেরেছি এবং প্রত্যাশিত খেলোয়াড়দের দলে ভিড়িয়েছি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দেশে ফিরছেন সাকিব খেলবেন বিপিএলও

আপডেটঃ ০৪:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪