ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমের দাম নির্ধারণ করে দিলো সরকার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / ৮৯৬ বার পঠিত

উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে, ডিমের উৎপাদক ও পাইকারি ব্যবসায়ীদেরদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, যেসব এলাকা থেকে ডিম আসে সেখান থেকে তেজগাঁও পর্যন্ত আসতে কয়েকবার হাত বদল হয়। এতে খরচ বেড়ে যায়। এখন থেকে করপোরেট প্রতিষ্ঠানরা খামারিদের থেকে সরাসরি গাড়ি দিয়ে ডিম সরবরাহ করবেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, এক সপ্তাহের মধ্যে ঢাকার বড় বড় বাজারগুলোতেও এই পদ্ধতিতে ডিম প্রবেশ করবে। ব্যবসায়ীরা সরাসরি সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে ডিম বিক্রির প্রতিশ্রুতি দিয়েছেন। ভয় পেয়ে দোকান বন্ধ রাখা কাঙ্ক্ষিত নয়। দোকানীদের ভয় পাওয়ার কোনও কারণ ছিলো না বলেও মন্তব্য করেন তিনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ডিমের দাম নির্ধারণ করে দিলো সরকার

আপডেটঃ ০৫:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪