ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবু জাফর

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / ৯১২ বার পঠিত

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন পেডিয়াট্রিক সার্জন অধ্যাপক ডা. মো. আবু জাফর।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। এ ছাড়া সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবু জাফর

আপডেটঃ ০৬:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪