ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস কমবে তাপমাত্রা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ৮০৮ বার পঠিত

আগামী সপ্তাহজুড়ে দেশের প্রতিটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবাহাওয়াবিদদের মতে, ধীরে ধীরে এই বৃষ্টিপাতের পরিমান বাড়বে। এতে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আজ বুধবার (১৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়ে দেশের প্রতিটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে এর পরিমাণ বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৫ শতাংশ স্থান পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনার পাশাপাশি রাজশাহীতেও ৫০ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার (১৮ অক্টোবর) তা আরও বেড়ে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট এই ৪ বিভাগের ৭৫ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস কমবে তাপমাত্রা

আপডেটঃ ১২:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪