ছুটিতে পাঠানো হচ্ছে ১২ বিচারপতিকে
- আপডেটঃ ০৪:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৮৮৯ বার পঠিত
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আওয়ামী লীগের সমর্থক ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত চার বিচারপতিকে ছুটিতে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, আজ সকালে এই ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। চায়ের দাওয়াতে সাড়া দিয়ে প্রধান বিচারপতির দপ্তরে একে একে প্রবেশ করেন বিচারপতিরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি শাহেদ মো. নুরউদ্দিন, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন ও বিচারপতি আমিনুল ইসলাম প্রধান বিচারপতির দপ্তরে প্রবেশ করেন। প্রধান বিচারপরি তাঁদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
জানা গেছে, আমন্ত্রণ পাওয়া ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে তাঁরা সাবেক ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করেছেন।










