ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে নিয়েই মিরপুর টেস্টের দল ঘোষণা: বিসিবি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ৮১৬ বার পঠিত

আগামী ২১ অক্টোবর থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টটি অনুষ্ঠিত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

আজ বুধবার (১৬ অক্টোবর) সাকিবকে নিয়েই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত সিরিজের মতো দক্ষিণ আফ্রিকা সিরিজেও ডাক পাননি পেসার শরিফুল ইসলাম। ভারত সফরে যাওয়া পেসার খালেদ আহমেদ নেই এই প্রোটিয়া সিরিজের প্রথম টেস্টের দলে। তাই ১৬ সদস্যের স্কোয়াড কমে হয়েছে ১৫।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। ২১-২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর অব্দি চলবে ২য় টেস্ট।

১ম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সাকিবকে নিয়েই মিরপুর টেস্টের দল ঘোষণা: বিসিবি

আপডেটঃ ০৭:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪