ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ ও পূজার ছুটি বাড়তে পারে আজ আসতে পারে নতুন সিদ্ধান্ত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / ৮২৬ বার পঠিত

আগামী বছর থেকে দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। দুই ঈদে পাঁচ দিন করে এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি তিন দিন করার প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বর্তমানে দুই ঈদে তিনদিন করে এবং পূজায় ছুটি একদিন রয়েছে। এরআগেও বিভিন্ন সময়ে ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়া হবে। দুই ঈদের ছুটি ৫ দিন (ঈদের দিন এবং আগে পরে দুই দিন করে), পূজার ছুটি তিনদিন করা হতে পারে।

এছাড়াও সভায় ১৫ আগস্টের ছুটি বাতিল করা হতে পারে। অন্যদিকে ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণার কথাও বিবেচনা করছে সরকার।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঈদ ও পূজার ছুটি বাড়তে পারে আজ আসতে পারে নতুন সিদ্ধান্ত

আপডেটঃ ১২:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪