ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে নিহত ১৪৭ জন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / ৮৬৮ বার পঠিত

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪৭ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক মানুষ।

গতকাল বুধবার (১৬ অক্টোবর) নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় রাতে প্রাচীন শহর কানো থেকে উত্তরে ইয়োব প্রদেশের দিকে যাচ্ছিলো ট্যাংকারটি। রাজধানী আবুজা থেকে ৫৩০ কিলোমিটার উত্তরে দুর্ঘটনার শিকার হয় সেটি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সড়কে। পেট্রোল ছড়িয়ে পড়ে। আশপাশের অনেকে জ্বালানি সংগ্রহ করতে যায় সেখানে।

ট্যাংকারটি হঠাৎ বিস্ফোরিত হয় । প্রায় একশ’ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। হাসপাতালে নেয়ার পর বা পথে প্রাণ হারায় বাকিরা। চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই প্রাণহানি বাড়ার শঙ্কা রয়েছে।

নাইজেরিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন নিকটস্থ হাসপাতালের চিকিৎসকদের জরুরি বিভাগে দ্রুত পৌঁছে আহতদের সহায়তা করতে আহ্বান জানিয়েছে। সংসদে এক মিনিট নীরবতা পালন করেছেন নাইজেরিয়ার আইন প্রণেতারা।

নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেটিমা বুধবার এক বিবৃতিতে নিরাপত্তা পর্যালোচনার আহ্বান জানিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় বন্দোবস্ত করছে কেন্দ্রীয় সরকার।

পুলিশের মুখপাত্র জানান, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে সাম্প্রতিক অন্যতম বড় দুর্ঘটনা এটি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে নিহত ১৪৭ জন

আপডেটঃ ০২:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪