ঢাকা
,
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ১২:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৮৪৫ বার পঠিত
চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ শনিবার (১৯ অক্টোবর) অবরোধের কারণে সকাল থেকে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েক শ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
আন্দোলনকারী জানান, আউট সোর্সিংয়ের মাধ্যমে কাজ করতে গিয়ে তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ কারণে যেকোনো সময় তাঁদের চাকরি চলে যেতে পারে। কাজ না করলে তাঁরা বেতনও পান না। চাকরি স্থায়ী করণের বিষয়ে কোনো নির্দেশনা না আসলে এই আন্দোলন চালিয়ে যাওয়া হবেও বলে জানান তাঁরা।
এদিকে বিশৃঙ্খলা যাতে না হয় সে জন্য শাহবাগ মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।










