ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / ৯৭৪ বার পঠিত

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃত্যু হলো ২৩৭ জনের। আর চলতি সপ্তাহে ৩৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪১১ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৭ জনে। এদের মধ্যে চলতি মাসের প্রথম সতেরো দিনেই ৭৪ জন মারা গেলেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ৪৭ হাজার ৪৬১ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।

গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১০ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া, শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৮০৯ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ডেঙ্গুতে এই সিটি করপোরেশনে ৯৯৪১ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন সর্বোচ্চ ১২৪ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১

আপডেটঃ ০১:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪