ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিমন্সের ভাবনায় শুধুই মাঠের ক্রিকেট, সাকিব নয়

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / ৮৮৯ বার পঠিত

বড়সড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে সরিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে। এরই মধ্যে তিনি ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ শনিবার (১৯ অক্টোবর) প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে নতুন দায়িত্ব ও সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি।

দায়িত্ব পাওয়ার পর সিমন্সের প্রথম অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকা সিরিজ। আর সেই সিরিজের প্রথম ম্যাচকে ঘিরে আলোচনার শেষ নেই। কারণ ঘরের মাটিতে এটাই হওয়ার কথা ছিল সাকিব আল হাসানের শেষ টেস্ট। পরিস্থিতির কারণে শেষমেশ তাকে দল থেকে বাদ দেয়া হলেও বিষয়টি এখন ক্রিকেটাঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়ের একটি। সিমন্সের দলের ওপরও সেটার প্রভাব আছে অনেক।

তবে প্রথমবার সংবাদ সম্মেলনে এসে সাকিবের বিষয়টা একরকম এড়িয়েই গেলেন ক্যারিবিয়ান কোচ। সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমার জন্য ভালো দিক হচ্ছে আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ আছে যার প্রস্তুতি নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে আমরা ফাইনালের (টেস্ট চ্যাম্পিয়নশিপের) লড়াইয়ে যেতে পারবো।’

তিনি আরও বলেন, ‘আমার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। আমার সামনে যে স্কোয়াড আছে, তাদের সোমবারের (প্রথম টেস্ট) জন্য প্রস্তুত করা। গত দুই দিন দুর্দান্ত ছিল, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে আমরা ক্রিকেটে মনোযোগ দিতে চাই।’

কোচ একবার এড়িয়ে গেলেও সাকিবের বিষয়টি আবারও উঠে আসে। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা মাঠ থেকে অবসর নিতে পারছেন না। নিশ্চিতভাবেই বিষয়টি ছুঁয়ে যাওয়ার কথা সাকিবের সতীর্থদেরও। এ অবস্থায় তাদের কীভাবে তৈরি করবেন, এমন প্রশ্নের উত্তরেও সাকিবের প্রসঙ্গটা সতর্কভাবে এড়িয়ে গিয়েছেন সিমন্স।

তিনি বলেন, ‘এটা একটা ব্যাপার (বাইরের আলোচনা)। আগামী কয়েকদিন আমাদের কাজের বড় একটা অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে তা নিশ্চিত করা। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারবো, সেটাই। আমরা নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেবো। আমি ছেলেদের নজরেও এটা রাখতে চাই।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সিমন্সের ভাবনায় শুধুই মাঠের ক্রিকেট, সাকিব নয়

আপডেটঃ ০৫:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪