ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের লঘুচাপের আভাস, বাড়তে পারে তাপমাত্রা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / ৮৭২ বার পঠিত

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপ সৃষ্টির পর এর প্রভাবে দেশে আবারও বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে।

আজ রোববার (২০ অক্টোবর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় আজ রোববার (২০ অক্টোবর) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামীকাল সোমবার (২১ অক্টোবর) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবনতা রয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ফের লঘুচাপের আভাস, বাড়তে পারে তাপমাত্রা

আপডেটঃ ১২:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪