ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ৮২৪ বার পঠিত

মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরেছেন এই দুই ক্রিকেটার। ব্যর্থ হয়েছেন লিটনও।

আজ বুধবার (২৩ অক্টোবর) তৃতীয় দিনে ব্যাট করে নেমেছিলেন আগের দিনে ৩৮ রান করা জয় এবং ৩১ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। এই দুইজনের ব্যাটে ভর করে লিড নেওয়ার স্বপ্ন দেখছিল টাইগাররা। কিন্তু তিনের পঞ্চম ওভারে তাদের আউট করেন প্রোটিয়া পেসার রাবাদা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১২ রান তুলেছে বাংলাদেশ। জাকির আলি০ রান এবং মেহেদী হাসান মিরাজ ০ রানে ব্যাট করছেন।

টস জিতে বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। রাবাদার প্রথম ওভারটা কোনোমতে পার করলেও দ্বিতীয় ওভারেই উইকেট বিলিয়ে দেন সাদমান। মুল্ডারের ফুল লেন্থ ডেলিভারিতে অহেতুক শটে স্লিপে থাকা মার্করামের তালুবন্দি হয়ে খালি হাতেই সাজঘরে ফেরেন এই সাদমান।

মুমিনুল হক এদিন দেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। সেই ম্যাচটা স্মরণীয় করে রাখা হলো না তার। ল্ডারের ওভারে দ্বিতীয় বলে চার মেরেছিলেন। ওভারের চতুর্থ বলটা মিডল স্টাম্পে ফেলে কিছুটা সুইং করিয়েছিলেন মুল্ডার। সেই বলে একইরকম শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

দলের বিপর্যয়ে নাজমুল হোসেন শান্ত এসে থিতু হতে চেয়েছিলেন। তবে অধিনায়কের ব্যাটও হতাশ করেছে বাংলাদেশকে। নিরীহদর্শন বলে ব্লক করতে চেয়েছিলেন। কিন্তু বল চলে যায় শর্ট মিডঅফে। কেশব মহারাজের সহজ ক্যাচে ৩ উইকেট পূর্ণ করেন উইয়ান মুল্ডার।

বাংলাদেশ এই ম্যাচে খেলছে এক পেসার নিয়ে। তাসকিন আহমেদ এবং নাহিদ রানা দুজনেই থাকছেন একাদশের বাইরে। একমাত্র পেসার হাসান মাহমুদ। তিন স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান এবং তাইজুল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আপডেটঃ ১২:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪