ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিল সেনাবাহিনী-পুলিশ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ৯০৬ বার পঠিত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সচিবালয় থেকে ছত্রভঙ্গ করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। প্রথমে তাদের সরে যেতে অনুরোধ করেছিল পুলিশ ও সেনাসদস্যরা। কথা না শুনে বিশৃঙ্খলা শুরু করায় তাদের ধাওয়া দেয় দুই বাহিনী। এরপর তারা যে যার মতো পালিয়ে যান।

আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এ সময়ে ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

একাধিক শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলেন, ‘আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফল দেয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।’

এরআগে গেল ২০ আগস্ট নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে হঠাৎ মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী।

তখন শিক্ষার্থীরা বলেন, একটা বোর্ড পরীক্ষা ৬-৭ মাস পর্যন্ত ঝুলে থাকবে তা কী করে হয়? আমাদের কয়েকদিন আগেও জানিয়েছিল সেপ্টেম্বরের ১১ তারিখে পরীক্ষা হবে। তাহলে আরও এক মাস লাগবে পরীক্ষার জন্য। এরপর এক মাসব্যাপী পরীক্ষা হবে। এত সময় নিলে আমাদের ফলাফল প্রকাশ করবে কখন? আর আমরা ভর্তি হবো কবে?

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সচিবালয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিল সেনাবাহিনী-পুলিশ

আপডেটঃ ০৪:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪