ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর বেডরুমে আঘাত হানে হিজবুল্লাহর ড্রোন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ৮২১ বার পঠিত

লেবানন থেকে হিজবুল্লার ছোড়া একটি ড্রোনের বিস্ফোরণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেসারিয়ার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় সমুদ্রতীরবর্তী শহর সেসারিয়ায় নেতানিয়াহুর বাড়িতে ড্রোনটি আঘাত হানে।

গতকাল মঙ্গলবার (২২ অক্টেবার) বিস্ফোরণের ছবি প্রকাশের অনুমতি দেয়া হয়েছে। এর আগে এসব বিষয় প্রকাশের অনুমতি দেয়নি দেশটির সামরিক সেন্সর বোর্ড।

টাইমস অব ইসরাইলসহ এবং অন্যান্য ইসরাইলি সংবাদমাধ্যমগুলো বলেছে, তারা মঙ্গলবার ছিন্নভিন্ন জানালা বিভিন্ন চিত্র প্রকাশ করতে সক্ষম হয়েছে।

সামরিক বাহিনীর সেন্সরকৃত একটি ছবিতে নেতানিয়াহুর বাসভবনে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে চিত্র উঠে এসেছে। বিস্ফোরণের কারণে তার বেডরুমের একটি জানালার কাঁচ ফেটে যায়। তবে জানালা ভেদ করে তা তার ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি। তবে কাঁচের টুকরো পাশের সুইমিং পুল ও আঙ্গিনায় গিয়ে পড়ে।

এদিকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর বাসভবনে হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহর মিডিয়া অফিসের প্রধান মোহাম্মদ আফিফ এ কথা জানান।

এর আগে, গত ১৯ অক্টোবর ইসরায়েলের সিজারিয়া শহরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। তবে এই হামলায় কেউ আহত হয়নি এবং ঘটনার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না।

তবে এই ঘটনাটি ইসরায়েলের সতর্কতা ব্যবস্থার বেশ কয়েকটি ব্যর্থতা তুলে ধরেছে। সিজারিয়ায় ড্রোন প্রবেশের সময় কোনো সতর্কতা সাইরেন বাজেনি। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুটি ড্রোন গুলি করে নামানোর পর তৃতীয়টি তাদের রাডার থেকে হারিয়ে যায়।

ড্রোনগুলো ধ্বংস করার জন্য আক্রমণকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল, কিন্তু সেটি তৃতীয় ড্রোনটি শনাক্ত করতে পারেনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

নেতানিয়াহুর বেডরুমে আঘাত হানে হিজবুল্লাহর ড্রোন

আপডেটঃ ০৬:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪