ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ইসরাইলে লেবাননের রকেট হামলা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৭:০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ৯২৫ বার পঠিত

লেবানন থেকে ছোঁড়া দুটি রকেট ভূপাতিত করেছে ইসরাইলের বিমান বাহিনী।

আজ বুধবার (২৩ অক্টোবর) এই হামলার সময় তেল আবিবে সাইরেন বেজে ওঠে। এসময় তেল আবিবের এক হোটেলে অবস্থান করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

এই হামলার সময় তেল আবিবে উপস্থিত ছিলেন ব্লিনকেনসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। হামলার সময় সাইরেন বেজে উঠলে ব্লিনকেনসহ অন্যান্য অতিথিরা হোটেলের নিচে শেল্টারে আশ্রয় নেন।

রকেট ভূপাতিত করার আগে দুইটি ড্রোন ভূপাতিত করা হয় বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী। এসব হামলার পর তাৎক্ষণিক ভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ইসরাইলে লেবাননের রকেট হামলা

আপডেটঃ ০৭:০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪