ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ৯৩৮ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। উপজেলার ডহরগাও এলাকার গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি তরা হয়।

দগ্ধদের নাম মো. বাবুল (৪৭), সেলি (৩৬), মো. সুয়েল (২২), মুন্নি (২০), মো. ইসমাইল (১৬) ও তাসলিমা (১৩) বলে জানা গেছে।

দগ্ধ বাবুলের চাচা মোগল মিয়া জানান, দগ্ধরা সবাই রূপগঞ্জের হকিরা ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করতেন। তারা সবাই একই রুমে বসবাস করতেন। কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হন তারা। ধারণা করা হচ্ছে, লাইনের গ্যাস লিকেজ থেকে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। পরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে ছয়জনই দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, আহতরা কত শতাংশ দগ্ধ হয়েছেন তা এই মুহূর্তে সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না। বর্তমানে সবাইকেই বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘরে আগুন লেগে নারী ও শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

আপডেটঃ ১২:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪