ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেছে বিএসএফ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ৮৮৩ বার পঠিত

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে রেজাউল করিম (২৬) নামে এক বাংলাদেশি ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মরদেহ ভারতীয় বিএসএফ নিয়ে গেছে।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্ত এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম শেরপুর জেলার নারায়ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী।

স্থানীয় জানায়, রেজাউল করিম একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। স্বল্পমূল্যে ওষুধ আনতে ভারতে যান। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার সীমান্তে বিকট গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ওই রাতে রেজাউল করিম আর ফেরত আসেননি।

মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, রেজাউল করিম অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে যান। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের কাছে একটি চিঠি এসেছে। তবে, চিঠিতে মৃত্যুর কারণ বা কেন তিনি ভারতে প্রবেশ করেন, তা উল্লেখ করা হয়নি।

তিনি আরও বলেন, আমরা আজ শনিবার (২৬ অক্টোবর) একটি চিঠি পাঠাবো। তবে, আমাদের ক্যাম্প এলাকা দিয়ে মরদেহ আনার সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সীমান্তে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেছে বিএসএফ

আপডেটঃ ০২:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪