ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হবে: আসিফ মাহমুদ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ৮২৬ বার পঠিত

খুব দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ভোক্তা অধিকার আইন সংশোধনের ব্যাপারে ইতোমধ্যেই কমার্স মিনিস্ট্রির অনারেবল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছি, বিষয়টি প্রক্রিয়াধীন।

আজ শনিবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আলাদা রাজনৈতিক পরিচয় নেই। ফলে সরকার পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারছে। সঠিক ব্যবস্থা নেয়ার ফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কিছুটা কমেছে। শীতের সবজি বাজারে আসলে দাম আরও কমবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কমোডিটি মার্কেটের প্রতিষ্ঠানগুলো সদিচ্ছা দেখালে দ্রুত সময়ের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে নিজ থেকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন বলেন, ডিমের দাম বৃদ্ধির জন্য মধ্যস্বত্ত্বভোগী ও উৎপাদনকারীদের সিন্ডিকেট দায়ী। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ায় ফলে ডিমের দাম ৩০ টাকা পর্যন্ত কমেছে।

এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান বলেন, শুধু লোকবল ও আইনের কারণে ভোক্তা ও নিরাপদ খাদ্য অধিদপ্তর এতদিন সঠিকভাবে কাজ করতে পারেনি। ফলে গোটা জাতিকেই ভুগতে হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হবে: আসিফ মাহমুদ

আপডেটঃ ০৫:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪