ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাষ্ট্রপতির পদত্যাগ চায় জামায়াত’

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ৯৫০ বার পঠিত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চায়। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন দেবেন।

আজ শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুল হালিম বলেন, ‘পতিত আওয়ামী লীগ একেক দিন একের রুপে ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছরে জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, ৩০ জন ক্রসফায়ারের শিকার হয়েছেন, ১ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।’

আওয়ামী লীগের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে দলটির পতন হয়েছে। এখন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন জরুরি বলে দাবি করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।

আব্দুল হালিম বলেন, ‘যত দ্রুত সম্ভব মৌলিক সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে প্রত্যাশা জামায়াতের।’

আলোচনা সভায় আরও উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

‘রাষ্ট্রপতির পদত্যাগ চায় জামায়াত’

আপডেটঃ ০৫:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪