ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত বাফুফে সভাপতিকে বিসিবিপ্রধানের শুভেচ্ছা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / ৯৬৬ বার পঠিত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালকে শুভেচ্ছা জানিয়েছেনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ রোববার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান বিসিবি বস।

গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকিন্টনেন্টালে অনুষ্ঠিত হয়েছে বাফুফের নির্বাচন। সেখানে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। তার মধ্যে ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল।

এদিকে দেশের ফুটবলাঙ্গনের নতুন প্রধান নির্বাচিত হওয়ার পরদিন আজ রোববার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাবিথ আউয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন।

সেখানে ফারুক বলেছেন, আমি তাবিথ আউয়াল ও বাফুফের নতুন নির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত। আমি বিশ্বাস করি— তাবিথের নিবেদন ও ভিশন খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তিনি বলেন, বিসিবি ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বে বিশ্বাস করে। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের একই লক্ষ্যে আমরা বাফুফের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।

উল্লেখ্য, এর আগে বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন এসএ সুলতান। তার স্থলাভিষিক্ত হন কাজী সালাউদ্দিন। টানা চার মেয়াদে বাফুফের সভাপতি পদে ছিলেন তিনি। ব্যাপক বিতর্কের মুখে এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি সালাউদ্দিন।

এবার বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি হলেন তাবিথ আউয়াল। আগের দুই সভাপতির চেয়ে ভোটের হিসাবে তাবিথ-ই এগিয়ে ছিলেন। এর আগে ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন তাবিথ। এবারের নির্বাচনে তাবিথের জয় অনেকটাই নিশ্চিত ছিল। কারণ সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েও পরে সরে দাঁড়ান তরফদার রুহুল আমিন। মিজানুর রহমান যে তাবিথের শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন না, তা অনেকটা অনুমেয় ছিল।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

নবনির্বাচিত বাফুফে সভাপতিকে বিসিবিপ্রধানের শুভেচ্ছা

আপডেটঃ ০৫:১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪