ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মা-মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / ৮৮২ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের একটি দুর্গম চরে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

গতকাল শনিবার (২৭ অক্টোবর) রাতে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। গত ২০ অক্টোবর রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের দুর্গম চরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুই জন হলেন- হাসান (৩৬) ও হারুন (৩২)। তারা একই ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, নির্যাতনের শিকার নারীর (৩৫) স্বামী চট্টগ্রামে গাড়ি চালান। উপজেলার চরএলাহী ইউনিয়নের এক দুর্গম চরে ওই নারী তার তালাকপ্রাপ্ত মেয়েকে নিয়ে থাকেন। তার দূরসম্পর্কের দেবর প্রায় তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। এ নিয়ে স্থানীয় রাশেদ, সাইফুল, হাসান, হারুন, রাজু ও ইব্রাহিম তাদের মা-মেয়েকে সন্দেহ করেন। পরে গত রোববার ((২০ অক্টোবর)) রাত ১১টার দিকে ৬ যুবক ভুক্তভোগী নারীর বাড়িতে ঢোকে। একপর্যায়ে তারা ঘরের দরজা খুলে ভেতরে যায়। এরপর তারা ওই নারীর দূর সম্পর্কের দেবরকে (২১) বেঁধে তাকে ও তার মেয়েকে (২০) ঘর থেকে বাইরে নিয়ে যায়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, যুবকদের মধ্যে তিন জন তাকে বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়। অন্যরা তার মেয়েকে ঘরের পাশে রান্নাঘরের সামনে নিয়ে যায়। সেখানে রাত তিনটা পর্যন্ত পালাক্রমে ওই যুবকেরা তাদের ধর্ষণ করে। অভিযুক্তরা যাওয়ার সময় টাকাপয়সাসহ ঘরের জিনিসপত্রও লুট করে নিয়ে গেছে। এছাড়া এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেয়া হয়েছে মা-মেয়েকে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, মামলা হয়েছে। দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত নারী ও তার মেয়েকে থানায় নিয়ে ঘটনার বর্ণনা নেয়া হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মা-মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা

আপডেটঃ ০৬:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪