ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৩১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / ৮৮১ বার পঠিত

ঢাকার বায়ুদূষণ কমছে না। ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর থাকছে। আবার বিশ্বের শহরগুলোর মধ্যে দূষণে থাকছে পঞ্চম স্থানে। বায়ু দূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর।

আজ সোমবার (২৮ অক্টোবর) বিশ্বের ১২১টি শহরের মধ্যে সকাল নয়টার দিকে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান স্থানে। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৬৩ । বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের বায়ুর মানের স্কোর হচ্ছে ৫২৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ২৬৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান শহর, যার স্কোর হচ্ছে ১৮৭। অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

দূষণের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৬৩ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

আপডেটঃ ১১:৩১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪