ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঘরে বসে জমা দেওয়া যাবে আয়কর: প্রধান উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:২১:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / ৯৩৭ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের উদ্দেশে বলেছেন, আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতে নানা ঝামেলা পোহাতে হয়। এখন আর ভোগান্তি নয়, ঘরে বসেই আয়কর দিন।

আজ সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনাদের দেয়া কর দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই এ আয়কর কোনো ঝামেলাবিহীনভাবে দেয়ার জন্য আমরা ঘরে বসে আয়কর রিটার্ন জমার ব্যবস্থা গ্রহণ করেছি। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রির্টান জমা দেয়ার ঝামেলা করতে হবে না।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর শহরের সকল কর্মকর্তা ও কর্মচারী, সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর ও বেশকিছু বহুজাতিক কোম্পানিকে অনলাইনে আয়কর জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। আবারও বলছি বাধ্যতামূলক করা হয়েছে।’

তিনি বলেন, ‘কোন প্রতিষ্ঠান কত বেশি আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছে তার ভিত্তিতে পুরস্কারের জন্য জেলায় জেলায়, শহরে শহরে প্রতিযোগিতা হোক।’

দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনার আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু বন্ধুবান্ধবকে শিখিয়ে দিন কীভাবে ঘরে বসে অনলাইনে আয়কর দেওয়া যায়। তরুণ তরুণীদের অনুরোধ করছি, এ ব্যাপারে করদাতাকে সাহায্য করার জন্য।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। ক্রমে সব ধরনের কর অনলাইনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে আয়কর দেওয়ার অভিজ্ঞতা মসৃণ ও জঞ্জালমুক্ত হোক, এই কামনা করছি।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

এবার ঘরে বসে জমা দেওয়া যাবে আয়কর: প্রধান উপদেষ্টা

আপডেটঃ ১২:২১:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪