ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / ৮৭০ বার পঠিত

আসন্ন শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে মন্ত্রণালয় ও তার অধীনে দপ্তর সংস্থাগুলোয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা ফাওজুল কবির খানের এ নির্দেশনার কথা জানানো হয়।

এতে বলা হয়, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়সমূহ ও তাদের আওতাধীন দপ্তর-সংস্থা-কোম্পানিসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করতে হবে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

এর আগে, বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল মন্ত্রণালয়কে সরকার কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছিল।

নির্দেশনায় এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা

আপডেটঃ ০২:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪