ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অধিনায়ক হতে ‘পুরোপুরি তৈরি’ তাইজুল

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / ৯১৬ বার পঠিত

চট্টগ্রাম টেস্টের আগে হঠাৎ গুঞ্জন, অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজের মাঝপথে ম্যাচ রেখে সব আলোচনা চলে যায় শান্তর দিকে। কোনো একটা সিরিজ শুরুর আগে কিংবা মাঝপথে ঝামেলা তৈরি হওয়াটা বাংলাদেশের ক্রিকেটে যেন সংস্কৃতি হয়ে গেছে। বিশেষত, গত দেড় বছরে সেটি মাথাচাড়া দিয়েছে আরও বেশি করে। তামিম ইকবাল, সাকিব আল হাসানের পর এবার শান্ত—ঘুরেফিরে একই অবস্থা।

যদিও, সরাসরি কিছু বলেননি শান্ত। জানিয়েছেন বিসিবিকে। শান্ত দায়িত্ব ছাড়বেন, এমনটি চাউর হওয়ার পর কৌতূহল একটাই—তাহলে পরবর্তী অধিনায়ক কে হবেন? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ টেস্ট শুরু হবে আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে। এর আগে আজ সংবাদ সম্মেলনেও আসেননি শান্ত। তার পরিবর্তে দেখা গেছে তাইজুল ইসলামকে।

আজ সোমবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। সেখানে এই বাঁহাতি স্পিনারকে জিজ্ঞেস করা হয়, টেস্ট ক্রিকেটে যদি তাকে টাইগারদের অধিনায়কত্ব দেয়া হয় তাহলে তিনি কতটা প্রস্তুত?

জবাবে এই স্পিনার বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলছি তো পুরোটাই তৈরি!’

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক তাইজুলের। এক দশকের ক্যারিয়ারে টেস্টে দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিকও বনে গেছেন তিনি। সিনিয়র খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখার বিষয়ে তিনি বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।’

‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’ -তাইজুল যোগ করেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

অধিনায়ক হতে ‘পুরোপুরি তৈরি’ তাইজুল

আপডেটঃ ০৬:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪