ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামপুরে বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / ৮০৪ বার পঠিত

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পরে ভোর ৫টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন—তুষার, জামাল ও জামিল।

দগ্ধ তুষারের ভাই মো. দীপু জানান, ভবনটির সপ্তম তলার একটি বাসায় থাকেন তুষার। আর ষষ্ঠ তলায় থাকেন জামাল। আর জামিল থাকে জুরাইন বাগানবাড়ি এলাকায়। গত রাতে সপ্তম তলায় তুষারের বাসায় যান জামাল ও জামিল। মধ্যরাতে বিস্ফোরণের ঘটনা ঘটলে তিনজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রুমে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন বলে ধারণা করছেন মো. দীপু।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, শ্যামপুর থেকে আসা দগ্ধ তিনজনের মধ্যে তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। এ ছাড়া জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ডা. তরিকুল ইসলাম।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শ্যামপুরে বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

আপডেটঃ ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪