সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা
- আপডেটঃ ০৪:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৯৪২ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠনের দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার পর মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এর ফলে আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা এই কমিশন প্রত্যাখ্যান করেছি।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি বেলা ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২ থেকে শুরু হয়। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষা সংকট দূর করার জন্য আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।










