ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৩০

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ৮৩০ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩০ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালাবে ইরান এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। মিত্র ইসরাইলের পাশে থাকতে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক মিসাইল, দূরপাল্লার বি-ফিফটি টু বোমারু যুদ্ধবিমানসহ অত্যাধনিক অস্ত্র মোতায়েন করছে ওয়াশিংটন। ইরান ও তার মিত্ররা যেন মার্কিন সেনা বা ওই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু না করতে পারে, তাই নিজেদের সুরক্ষায় এসব অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে ক্রমেই বাড়ছে আগ্রাসনের ভয়াবহতা। গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি বাহিনীর হামলায় ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৩০

আপডেটঃ ০৫:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪