ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে বিমান হামলায় বাংলাদেশি নিহত

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৩:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ৮৬৮ বার পঠিত

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন (৩২) মারা গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দা।

লেবাননের স্থানীয় সময় গতকাল শনিবার (০২ নভেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের প্রয়াত মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লেবাননের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। কাজে যাওয়ার পথে সেখানে কফি খাওয়ার জন্য গিয়েছিলেন বলে জানিয়েছে দূতাবাস। এদিকে নিজামের নিহতের সংবাদে তার পরিবারে চলছে শোকের মাতম। তারা নিজামের মরদেহ দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

নিহত নিজামের বড় ভাই জালাল উদ্দিন জানান, জীবিকার তাগিদে তার ভাই ১২ বছর আগে লেবাননে যান। আজ রাতে তার মৃত্যুর সংবাদ পান। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, আমরা আমাদের একমাত্র ভাইয়ের লাশটা দেখতে চাই। সরকারের কাছে আমাদের আর কিছু চাওয়ার নেই। সরকার যেন আমার ভাইয়ের লাশটা দেশে আনার ব্যবস্থা করে দেন। আমরা নিজামরা চার ভাইবোন। আমাদের বাবা-মা নেই।

খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানান, নিহতের ভাই জালালের মাধ্যমে তিনি নিজামের মৃত্যুর বিষয়টি জানতে পান। তিনি নিজামের মরদেহ দেশে আনার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান।

এদিকে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানায়, লেবাননে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নিজাম উদ্দিন (পাসপোর্ট নং ইএফ০৬২০০৪৩) শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফিশপে অবস্থানকালে) বিমান হামলায় ঘটনাস্থলে মারা যান।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার মোক্তার জানান, মরদেহ দেশে আনার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

লেবাননে বিমান হামলায় বাংলাদেশি নিহত

আপডেটঃ ০৩:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪