ঢাকা
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু, দেওয়া যাবে মতামত
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ০৭:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ৮৪৭ বার পঠিত
সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ তাদের মতামত তুলে ধরতে পারবেন।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সংবিধান সংস্কার কমিশন (জনসংযোগ কর্মকর্তা) ও জাতীয় সংসদ সচিবালয়ের উপ-পরিচালক মো. সাব্বির মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের এই ওয়েবসাইটে প্রবেশ করে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন।
সাব্বির মাহমুদ আরও বলেন, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাবার সুযোগ থাকবে। এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত প্রদানের সুযোগ রয়েছে।
সংবিধান সংস্কার কমিশন সূত্রে জানা গেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কমিশনের পরিচিতি, নোটিশ বোর্ডে এই কমিশনের সাম্প্রতিক তথ্য, অংশীজনের প্রস্তাব, কমিশনের প্রতিবেদন, যোগাযোগের ঠিকানা ও গুরুত্বপূর্ণ লিংক পাওয়া যাবে।
ওয়েবসাইটের ঠিকানা http://crc.legislativediv.gov.bd।
ট্যাগঃ
জাতীয় সংসদ সচিবালয় সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু দেওয়া যাবে মতামত










