ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৮৭৭ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় নিরঙ্কুশ জয়ের পর হোয়াইট হাউজ যাত্রার পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আলোচিত ও সমালোচিত এই রাজনীতিকের। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট ঘোষণা করেছে রুপার্ট মারডকের ফক্স নিউজ।

এছাড়া নেভাদা, অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, মিনেসোটা, আলাস্কায়ও এগিয়ে আছেন ট্রাম্প। সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

অপরদিকে, ইলেক্টোরাল কলেজের ভোটে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পই এ নির্বাচনে জিততে যাচ্ছেন বলে মনে করছে যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। দৈনিকটির রাজনৈতিক সাময়িকী ‘নিডলস’ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

পত্রিকাটির পূর্বাভাস বলছে, চলতি এই নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেক্টোরাল ভোট পাবেন রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।

বার্তা সংস্থা এপির পরিসংখ্যান বলছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের দল এরই মধ্যে ২৬৭টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছে। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের ঝুড়িতে যাচ্ছে ২১৪টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প

আপডেটঃ ০২:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪