বিপিএলের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা
- আপডেটঃ ০২:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৮৮৭ বার পঠিত
সব ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংক।সাথে পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ।
আজ বুধবার (০৬ নভেম্বর) সকালে শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস কনফারেন্সে লোগো উন্মোচনের মাধ্যমে এ সংবাদ জানানো হয়।
গত বোর্ড মিটিংয়ে বিপিএলের সূচি নির্ধারণ করে বিসিবি। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে ১১তম বিপিএল। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।
এবারের বিপিএলের ৭টি দল হলো- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।










