ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭তম বিসিএসে বঞ্চিতদের রিভিউ শুনবে আপিল বিভাগ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / ৮৪৯ বার পঠিত

২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করার রায় বৈধ ঘোষণা বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে ১১১৪ জনের রিভিউ আবেদন শুনবে সর্বোচ্চ আদালত। আগামী ০৪ ডিসেম্বর রিভিউ আবেদনের ওপর শুনানি হবে।

আজ বৃহস্পতিবার ((০৭ নভেম্বর)) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০০৫ সালের ২৮ জুন। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ৫৬৭ জন। তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়।

এর পরিপ্রেক্ষিতে পিএসসি একই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে।

এরপর একই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ২২৯ জন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

২৭তম বিসিএসে বঞ্চিতদের রিভিউ শুনবে আপিল বিভাগ

আপডেটঃ ১২:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪