ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / ৮৪৩ বার পঠিত

রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ২টা ৩৬ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আমাদের কাছে একটি ফোন আসে, বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে।

এ খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিস জানায়, প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর দুপুর ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বাড্ডায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আপডেটঃ ০৫:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪