ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে যোবায়ের-সাদপন্থিদের হাতাহাতি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / ৮৩৭ বার পঠিত

তাবলীগ জামাতে সাদপন্থিদের প্রতিহত করার ঘোষণার পর এবার হাতাহাতিতে জড়ালো দু’পক্ষ।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে এ বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে।

সাদপন্থিদের অভিযোগ, জোহরের নামাজের পর তালিম করার পূর্ব ঘোষণা দেন তারা। এরপর তাদের মুরব্বী যখন কথা বলতে মিম্বরের পাশে দাঁড়ান তখন তাদের ওপর হামলা চালায় যোবায়েরপন্থিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় চড়-থাপ্পড় মারে একপক্ষ আরেকপক্ষকে ও জামা টেনে ছিড়ে ফেলার ঘটনা ঘটে।

গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করে যোবায়েরপন্থিরা। সম্মেলন থেকে তারা সাদপন্থিদের প্রতিহতের ঘোষণা দেন। গতকাল বুধবারও সাদপন্থিদেরকে মসজিদে কোনো কার্যক্রম করতে নিষেধ করে জুবায়েরপন্থি তাবলিগ জামাতের লোকজন। পরদিনই ঘটলো সরাসরি বাধা দেয়ার অভিযোগ ও হাতাহাতির ঘটনা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বায়তুল মোকাররমে যোবায়ের-সাদপন্থিদের হাতাহাতি

আপডেটঃ ০৬:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪