ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ৮৩২ বার পঠিত

নেপালে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী দলের এই অর্জনে দারুণ খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) নতুন কমিটি। সাফজয়ী দলের আনন্দ বাড়িয়ে দিতে দেড় কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাফুফে।

আজ শনিবার (০৯ নভেম্বর) দুপুরে বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রদান করব। শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় আছেন।

তিনি জানান, এই অর্থ নির্বাহী কমিটির সদস্যরা মিলে দেবেন। এর আগে টানা দুবার শিরোপা জেতায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল।

বাফুফের প্রথম সভায় দুটি কমিটিও গঠন করা হয়েছে। ফাইন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্ব থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। ন্যাশনাম টিম কমিটির চেয়ারম্যানও থাকবেন বাফুফে সভাপতি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

আপডেটঃ ০৪:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪