ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ৮১০ বার পঠিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার।

আজ রোববার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সেভাবে প্রকাশ্যে কোনও কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষে আজ বেলা ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি। তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা আসে। এ ছাড়া কঠোর হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পরে গতকাল রাতেই ছাত্র-জনতা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নেন।

আজ সকালেও ছাত্র-জনতা অবস্থান নেন সেখানে। এ ছাড়া সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। এমন পরিস্থতিতেই সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করার বিষয়টি জানানো হলো।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে লিখেছেন, তারা আজ কোনও জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেটঃ ০১:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪