বাড়ছে উপদেষ্টা পরিষদের সদস্য, সন্ধ্যায় শপথ
- আপডেটঃ ০৫:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৯২০ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নিতে ডাক পেয়েছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পরপরই দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরইমধ্যে তিনমাস পার করেছে ইউনূসের নেতৃত্বাধীন ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ।
অন্তর্বর্তী সরকার জানিয়েছিলো, রাষ্ট্র সংস্কারে দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো হবে। তারই ধারাবাহিকতায় উপদেষ্টা পরিষদে নতুন করে আরও পাঁচজন যুক্ত হতে যাচ্ছেন।










